কেরানীগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
ঢাকার কেরানীগঞ্জে এবার ছিনতাইকারী সন্দেহ এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী।
নিহত রিপন হোসন (২৬) থাকতেন জিনজিরার শহীদনগরে, তার গ্রামের বাড়ি কুমিল্লায়।
আগের দিন শুক্রবার সকালে কেরানীগঞ্জের আব্দুল্লাহপুরের রাজাবাড়ি গ্রামে অটোরিকশা চোর সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়।
এসআই এনায়েত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার ভোরের দিকে গ্রামের রাস্তায় চার/পাঁচ যুবক ছিনতাই করার সময় গ্রামবাসী তাদের ধাওয়া করে। এসময় অন্যরা পালালেও রিপন ধরা পড়েন। ক্ষুব্ধ স্থানীয়রা মিলে তাকে পিটুনি দেয়।
খবর পেয়ে পুলিশ রিপনকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
