২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকার সাভারের আশুলিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই জন নিহত হয়েছেন।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Sep 2014, 03:20 PM

Updated : 22 Aug 2022, 07:03 PM

নিহতরা হলেন- আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকার আশ্রাফ হোসেনের ছেলে মোহাম্মদ বাবু (২০) ও ডেণ্ডাবর এলাকার মৃত মনমোহনের ছেলে খিতিশ চন্দ্র সরকার (৪৭)।

আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম জানান, শনিবার সকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ও নবীনগর এলাকায় নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ি চাপায় তারা মারা যান।

তিনি জানান, সকাল ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টঙ্গাবাড়ি এলাকায় দ্রুতগতির একটি বাস একটি রিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান রিকশাযাত্রী বাবু।

আহত অবস্থায় রিকশাচালককে স্থানীয় একটি স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে। তার নাম পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অপরদিকে সকাল সাড়ে ৯টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কে গাড়ি চাপায় পথচারী খিতিশ চন্দ্র নিহত হন।