‘স্বাভাবিক’ মাওয়ায় গাড়ির অপেক্ষায় ফেরি
পদ্মায় পানি কমে স্রোত হ্রাস পাওয়ায় মাওয়া-কাওড়াকান্দিতে ফেরি সার্ভিসে স্বাভাবিকতা ফিরতে শুরু করেছে।
ফাইল ছবি
শনিবার তিনটি রো রো ফেরিসহ ১৪টি ফেরি চলাচল করছে। দুই পাড়ে পারাপারে অপেক্ষায় উল্লেখযোগ্য যানবাহন নেই। বরং গাড়ির জন্য ফেরিগুলোকে অপেক্ষা করতে হচ্ছে।
বিআডিব্লিউটিসির মাওয়া কার্যালয়ের ব্যবস্থাপক সিরাজুল হক বলেন, উজানের পানি নেমে যেতে থাকায় সঙ্কট কমেছে। নদী ভাঙন বা অন্য কোন সমস্যা না হলে আগামী ২/৪ দিনের মধ্যে ফেরি সার্ভিস পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
উজানের পানি থেকে চ্যানেলে অনেক পলি জমা হয়ে ডুবো চরের সৃষ্টি হয়েছে জানিয়ে তিনি আরো বলেন, “পানি কমে যাওয়ার পর এসব ডুবোচর সমস্যার সৃষ্টি করতে পারে। তাই সার্ভে করে চ্যানেল থেকে এসব চর কেটে ফেলার প্রক্রিয়া চলছে। শিগগিরই ড্রেজিং শুরু হবে।
গত ১৯ অগাস্ট থেকে নদী ভাঙন ও স্রোতের কারণে দেশের অন্যতম প্রধান এই ফেরি সার্ভিস মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।
টানা ১৮ দিন ধরে ফেরি সার্ভিস বিঘিœত হওয়ায় চরম দুর্ভোগে পড়ে দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ। তবে ১৯ তম দিনে স্বাভাবিকতা ফিরে আসায় স্বস্তি ফিরেছে এই রুটে চলাচলকারীদের মধ্য।
