২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লোহাগাড়ায় খালে ডুবে ৩ শিশুর মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পাহাড়ি খালে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 05:06 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

লোহাগাড়া থানার পরিদর্শক (তদন্ত) কেফায়াতউল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে উপজেলার চরম্বাগ ইউনিয়নের জংছড়ি খালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরম্বাগ এলাকার নুরুল আলমের ছেলে নাঈমুল ইসলাম (৮ বছর), জসিমউদ্দিনের ছেলে সাব্বির আহমেদ (৮) ও মোহাম্মদ আলীর মোহাম্মদ রিফাত (৯)।

স্থানীয়দের বরাত দিয়ে কেফায়াতউল্লাহ জানান, জুমার নামাজ চলাকালে তিন শিশু খেলতে খেলতে কোনোভাবে খালে পড়ে যায়।

নামাজ শেষে ফেরার পথে স্থানীয়রা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন।