২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মন্দিরে চুরি

সিরাজগঞ্জে হিন্দু সম্প্রদায়ের কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ার জানালা ভেঙে স্বর্ণালঙ্কার ও রাধা কৃষ্ণের স্বর্ণমূতিসহ বেশকিছু মূর্তি ও পূজার সামগ্রী চুরি করেছে দুর্বৃত্তরা।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2014, 03:40 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ চন্দ্র সাহা জানান, শুক্রবার ভোরে প্রণাম করতে এসে মূল মন্দিরের বাম পাশের জানালা ভাঙা দেখতে পান ভক্তরা।

পরে খুঁজে দেখা যায়, মন্দিরের রাধা-কৃষ্ণের স্বর্ণমূতি, তিনটি কষ্টি পাথরের বিগ্রহ, পিতলের গোপাল মূর্তি, মহাপ্রভুর বিগ্রহের ছয়টি স্বর্ণালঙ্কার ও রুপার তৈরি তোরাসহ থালা-বাসন খোয়া গেছে।

খবর পেয়ে পুলিশ ও পূজা উদযাপন পরিষদের নেতারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মন্দিরের প্রহরী ও পুরোহিত দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা সুভাষ চন্দ্র।

ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের আশ্বাস দেন তিনি।

চলতি বছরের ১০মে একই মন্দিরের লোহার সিন্দুক ভেঙে টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ওই ঘটনার কোনো কূল-কিনারা এখনও হয়নি।