চট্টগ্রামে দুই পক্ষের সংঘর্ষ, আটক ১৫
চট্টগ্রাম নগরীর পাঠানটুলী এলাকায় জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষের পর ১৫ জনকে আটক করেছে পুলিশ।
ডবলমুরিং থানার এসআই শিবু চন্দ্র জানান, পাঠানটুলী গায়েবি মসজিদ এলাকায় একটি জায়গা নিয়ে স্থানীয় কৌশিক কবীর ও জসীম উদ্দিনের সঙ্গে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল।
সকালে কৌশিকের পক্ষের লোকজন জায়গাটি দখল নিতে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়।
এসময় পুলিশ ঘটনাস্থল থেকে ১৫ জনকে আটক করে।
