২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিতে ভর্তি প্রক্রিয়া শুরু ১৬ সেপ্টেম্বর

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তির আবেদন ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ১০ অক্টোবর পর্যন্ত চলবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শাহজালাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 11:56 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আমিনুল হক ভূইয়া জানান, ভর্তি পরীক্ষা আগামী ১৫ নভেম্বর থেকে শুরু হবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন শাহজালাল বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক নাজিয়া চৌধুরী, সদস্য সচিব মো. ফারুক উদ্দিন ও ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির সভাপতি অধ্যাপক শহীদুর রহমান।

সংবাদ সম্মেলনে বলা হয়, ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.sust.edu/admission ভিজিট করে অথবা ০১৫৫৫৫৫৫০০১-৬ হটলাইনে যোগাযোগ করে জানা যাবে।