বরিশালে যুবককে কুপিয়ে হত্যা
বরিশালের উজিরপুর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
নিহত সোহাগ স্বর্ণমত (২৫) উপজেলা সদর এলাকার ফারুক স্বর্ণমতের ছেলে।
উজিরপুর থানার ওসি আনোয়ার হোসেন জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় লালন মহুরীর সঙ্গে সোহাগ স্বর্ণমতের বিরোধ দীর্ঘ দিনের। দলবলসহ এই দুপক্ষের মধ্যে প্রায়ই সংঘর্ষ হয়।
ওসি আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকেমকে বলেন, “কয়েক দিন আগে লালনের লোকজনদের মারধর করে সোহাগের লোকজন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে সোহাগকে একা পেয়ে কুপিয়ে হত্যা করেছে লালনের নেতৃত্বাধীন সন্ত্রাসীরা।
হত্যার ঘটনায় তাৎক্ষণিকভাবে আবুল কাশেম মহুরী নামে একজনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
