চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইটে ৪১৩ যাত্রী
৪১৩ জন যাত্রী নিয়ে সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে রওনা হয়েছে চট্টগ্রামের প্রথম হজ ফ্লাইট।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে চট্টগ্রাম শাহ আমানত আর্ন্তজাতিক বিমান বন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রওনা হয়।
ফাইল ছবি
বিমান বন্দরে চট্টগ্রামের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
এসময় মন্ত্রী বলেন, কোনো সমস্যা ছাড়াই এবার হজযাত্রীরা নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন।
বিমানের চট্টগ্রামের ব্যবস্থাপক মো. আলাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রায় ৯ হাজার হজযাত্রী মোট ১০টি ফ্লাইটে এবার চট্টগ্রাম থেকে সৌদি আরব যাবেন।
গত ২৭ অগাস্ট ৪০৭ জন যাত্রী নিয়ে ঢাকা থেকে রওনা হয় বিমানের প্রথম হজ ফ্লাইট।
