২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাশকতার সন্দেহে ঝিনাইদহে ৫ ‘শিবিরকর্মী’ গ্রেপ্তার

ঝিনাইদহ সদরে নাশকতার সৃষ্টির অভিযোগে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ।

ঝিনাইদহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 10:48 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

তারা হলেন- কোটচাঁদপুর উপজেলার চাঁদপাড়া গ্রামের মো. ওলিয়ার রহমান (৩৮) ও গোলাম মোস্তফা  (৪০), সিসারকুন্ডু গ্রামের মো. ময়েন উদ্দিন (৪৪), বহরমপুর গ্রামের মো. মাহফুজুল হক মিন্টু (৩৫) ও কালীগঞ্জ উপজেলার ষাটবাড়িয়া গ্রামের মো. শাহাবুদ্দিন (২৪)।

বৃহস্পতিবার বিকালে শহরের জেলা প্রশাসকের কার্যালয় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়, যাদের সবাই শিবিরকর্মী বলে পুলিশ জানিয়েছে।

গোয়েন্দা পুলিশের পরিদর্শক মো. সোলাইমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জেলা প্রশাসকের অফিসের কাছাকাছি মৎস্য ভবনের পেছনে নাশকতা ঘটানোর উদ্দেশ্যে ষড়যন্ত্র করার খবর পেয়ে পাঁচ শিবিরকর্মীকে গ্রেপ্তার করা হয়।

“তাদের বিরুদ্ধে কোটচাঁদপুর থানায় হত্যা ও পুলিশের উপর হামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।”

গ্রেপ্তারকৃতদের গোয়েন্দা পুলিশের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান সোলাইমান।