ফেনীতে যুবলীগ নেতার লাশ উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলায় যুবলীগের এক নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত হারুনুর রশিদ (৩০) ওই গ্রামের খায়েজ আহম্মদের ছেলে। তিনি উপজেলা যুবলীগের সদস্য ছিলেন বলে জানিয়েছেন ওই কমিটির যুগ্ম-আহ্বায়ক নাজিম উদ্দিন মজুমদার।
ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার অসীম কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতের মাথায় একাধিক কোপের চিহ্ন রয়েছে। মাথায় উপর্যপুরি আঘাতে তার মৃত্যু হয়েছে।
ওসি হারুন বলেন “প্রাথমিকভাবে ধারণা করছি রশিদকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা লাশটি ওই স্থানে ফেলে গেছে।”
ফেনী মডেল থানায় ব্যবসায়ী কায়সার হত্যা ও ফুলগাজী থানায় নারী অপহরণ মামলার আসামি হারুনুর রশিদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলে জানান তিনি।
