২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নদীতে পড়ে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার

নরসিংদীতে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ এক যুবকের লাশ তিনদিন পর গাজীপুর থেকে উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 05:18 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

বৃহস্পতিবার দুপুরে কালীগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আনোয়ার হোসেন বাচ্চু (৩১) নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার চরপার্বতী এলাকার আলী আহমদের ছেলে।

কালীগঞ্জ থানার এসআই মো. শাহাদত হোসেন জানান, মঙ্গলবার দুপুরে নরসিংদীর ঘোড়াশাল সেতুর পাশে জনৈক জুয়েলের ড্রেজারে কাজ করার সময় শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন বাচ্চু। বৃহস্পতিবার সকাল সোয়া ১০টার দিকে কালীগঞ্জে শীতলক্ষ্যা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।

পরে দুপুরে ১২টার দিকে পুলিশ লাশটি উদ্ধার করে। এ সময় পাশে কাজ করা ড্রেজারের লোকজন লাশটি বাচ্চুর বলে শনাক্ত করে।

লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।