২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে নসিমন চাপায় যুবক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে শ্যালো ইঞ্জিন চালিত যান নসিমন চাপায় এক যুবক নিহত হয়েছেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 04:05 PM

Updated : 22 Aug 2022, 07:02 PM

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফ আলী জানান, বৃহস্পতিবার সকাল ৯টার দিকে উপজেলার সলঙ্গা থানাধীন নাইমুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আবদুল খালেক (২৭) উপজেলার দাথিয়া দিগল গ্রামের আবদুস সাত্তারের ছেলে।

এসআই আশরাফ বলেন, সকালে মহাসড়কের পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি নসিমনে ওঠার সময় পেছন থেকে আরেকটি নসিমন খালেককে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

এ দুর্ঘটনার পর নসিমনটি আটক এবং একটি মামলা হয়েছে বলে জানান তিনি।