নেত্রকোনায় কৃষক খুন, আহত ২
নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।
নিহতের নাম আলিমুদ্দিন (৫০)। তার ভাই বাহার উদ্দিন ও সুরুজ আলীকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, স্থানীয় আলিমুদ্দিন ও এলাহী নেওয়াজ বক্সের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছে।
সকাল সাড়ে ৭টার দিকে আলিমুদ্দিন চাষের জন্য জমিতে গেলে প্রতিপক্ষ নেওয়াজের লোকজন তাকে বাধা দেয়। এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় আলিমুদ্দিন গুরুতর আহত হলে ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পথে সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয় বলে জানান ওসি।
লাশ ময়নাতদন্তের জন্য আলিমুদ্দিনের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
