আশুলিয়ায় যুবকের লাশ উদ্ধার
সাভারের আশুলিয়ায় এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
তবে তার পরিচয় জানাতে পারেনি পুলিশ।
আশুলিয়া থানা উপ-পরিদর্শক (এসআই) শফিকুল ইসলাম সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বাড়ইপাড়া সেতুর পশ্চিম পাশের খাদ থেকে ফুলপ্যান্ট ও শার্ট পরা ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, “ধারণা করা হচ্ছে রাতের কোনো এক সময় ওই যুবককে মাথায় আঘাত ও শ্বাসরোধে হত্যার পর দুর্বৃত্তরা ওই স্থানে লাশ ফেলে গেছে।”
