শার্শায় গুলিসহ একজন গ্রেপ্তার
যশোরের শার্শা উপজেলায় একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার রাত ১১টার দিকে বাগআঁচড়া বাজার থেকে তাকে আটক করা হয় বলে বাগআচঁড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই সৈয়দ বায়েজিদ জানান।
তিনি বলেন, অস্ত্র বেচাকেনার সংবাদ পেয়ে বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে সালামকে আটক করা হয়।
পরে তার স্বীকারোক্তি অনুযায়ী সালামের বাড়ি থেকে একটি ম্যাগজিন ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এ ঘটনায় শার্শা থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে।
