২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ভিওআইপি সরঞ্জামসহ গ্রেপ্তার ২

রাজধানীর নয়াপল্টনের একটি বাসায় অভিযান চালিয়ে ‘বিপুল পরিমাণ’ ভিওআইপি সরঞ্জামসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2014, 10:52 AM

Updated : 22 Aug 2022, 07:02 PM

এরা হলেন- হুমায়ূন কবির(৫২) ও রফিকুল ইসলাম (৩৩)। তাৎক্ষণিকভাবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার ফ্লাইট লেফটেন্যান্ট মো. কাউসার হোসেন জানান, বুধবার রাতে নয়াপল্টনের বালুর মাঠ সংলগ্ন ছয়তলা একটি ভবনের ষষ্ঠ তলা থেকে তাদের আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ভিওআইপিতে ব্যবহৃত চারটি ‘সচল’ ও বেশ কয়েকটি ‘অচল’ মেশিন উদ্ধার করা হয়েছে।

অবৈধভাবে ভিওআইপি ব্যবসার অভিযোগে তাদের আটকের সময় বিটিআরসির কর্মকর্তারাও উপস্থিত ছিলেন বলে জানান র‌্যাব কর্মকর্তা কাউসার।

এ ঘটনায় রাতেই দুজনের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়েছে।