আগের জনকে ওএসডি করে খাদ্যে নতুন ডিজি
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালককে (ডিজি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত (ওএসডি) কর্মকর্তা করে সেখানে নতুন একজনকে পাঠানো হয়েছে।
এছাড়া ১৮ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করে বুধবার রাতে আলাদা আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ হোসেন খানকে ওএসডি করে ওই পদে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি অতিরিক্ত সচিব মো. সরওয়ার খানকে নিয়োগ দেয়া হয়েছে।
আলাদা আদেশে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন মজিবুর রহমানকে আমদানি ও রপ্তানি নিয়ন্ত্রকের কার্যালয়ের প্রধান নিয়ন্ত্রক করা হয়েছে।
আর ওএসডি অতিরিক্ত সচিব (অর্থ মন্ত্রণালয়ে বদলির আদেশাধীন) মো. মুসলিম চৌধুরীকে অর্থ বিভাগে সংযুক্ত দেয়া হয়েছে।
১৮ যুগ্ম-সচিবের দপ্তর বদল
১৮ জন যুগ্ম-সচিবের দপ্তর বদল করে রাতে আলাদা দুটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
বাংলাদেশ ক্ষুদ্র্র ও কুটির শিল্প কর্পোরেশনের পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মো. মনিরুজ্জামানকে খাদ্য মন্ত্রণালয়ে, বিআরটিএ’র পরিচালক মো. মতিয়ার রহমানকে ওএসডি, বিজেএমসির পরিচালক হিসেবে বদলির আদেশাধীন মোহাম্মদ নূরুল ইসলামকে তথ্য মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের বাংলাদেশ ইকনোমিক গ্রোথ প্রোগ্রাম প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক এ ইউ এস এম সাইফুল্লাহকে ভূমি মন্ত্রণালয়ে, বিনিয়োগ বোর্ডের পরিচালক মোহাম্মদ ফজলুল হককে স্বাস্থ্য সংযুক্তি এবং খাদ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব ডিএম গোলাম ফারুককে ওএসডি করা হয়েছে।
টিসিবি’র পরিচালক মো. রমজান আলীকে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) সদস্য পরিচালক, ওএসডি যুগ্ম-সচিব মো. ইফতেখারুল ইসলাম খানকে টিসিবি’র পরিচালক, মো. মনজুর রহমানকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি ভবন নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক করা হয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে সংযুক্ত ওএসডি যুগ্ম-সচিব আকবর হোসেনকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক, বাংলাদেশ টেক্সটাইল মিলস কর্পোরেশনের সচিব মো. সাবের হোসেনকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরিচালক এবং জয়পুরহাট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজয় ভূষণ পাল প্রেষণে বিআরটিএ’র পরিচালক নিয়োগ পেয়েছেন।
এছাড়া প্রেষণে নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে বস্ত্র পরিদপ্তরের পরিচালক মিজানুর রহমানকে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের পরিচালক মোহাম্মদ ইসমাইলকে বস্ত্র পরিদপ্তরের পরিচালক এবং তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ ফিরোজ আহমেদকে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কার্পোরেশনের পরিচালক করা হয়েছে।
মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক মো. সামসুজ্জামান ভূঁইয়াকে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক, ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ মোজাক্কের আলীকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মৌলিক স্বাক্ষরতা প্রকল্পের (৬৪ জেলা) প্রকল্প পরিচালক এবং মো. কামাল উদ্দিনকে মাল্টিপারপাস সাইক্লোন শেল্টার নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
