২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোহিঙ্গাদের ভোটার তালিকায় না রাখার আহ্বান

রোহিঙ্গাদের ভোটার তালিকার বাইরে রাখতে সবাইকে ‘সজাগ’ থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2014, 09:53 PM

Updated : 22 Aug 2022, 07:01 PM

বুধবার বিকালে বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

বিভাগীয় কমিশনার বলেন, “চট্টগ্রামের পার্শ্ববর্তী বান্দরবান ও কক্সবাজারে রোহিঙ্গাদের আধিক্য আছে। এসব এলাকাকে বিশেষ এলাকা ঘোষণা করায় রোহিঙ্গারা সেখানে ভোটার হতে পারছে না।”

‘রোহিঙ্গারা পার্শ্ববর্তী জেলায় ভোটার হওয়ার চেষ্টা করছে বলে প্রশাসনের কাছে খবর আছে’ দাবি করে তিনি ভোটার তালিকায় রোহিঙ্গাদের না রাখতে  সকলের সহযোগিতা চান।

চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আব্দুল বাতেনের সভাপতিত্বে নগরীর কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর এই সভায় বক্তব্য রাখেন।

গত সোমবার থেকে সারা দেশের মতো চট্টগ্রামেও ভোটার তালিকা হালনাগাদ শুরু হয়েছে।