২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাওয়ায় ফেরি সমস্যা কাটেনি

পদ্মায় তীব্র স্রোত ও প্রবল ঘূর্ণির কারণে মাওয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল সমস্যা এখনো কাটেনি। এ রুটে ১৬টি ফেরির মধ্যে তিনটি এখনো বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2014, 08:34 PM

Updated : 16 Sep 2026, 04:32 PM

এ রুটে চলাচলকারী দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষের দুর্ভোগ কমেনি। দুপাড়ে কয়েকশ যান পারাপারের অপেক্ষায় রয়েছে।

শনিবার মাওযা পয়েন্টে পদ্মার পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৩ সেন্টিমিটার নিচ দিয়ে বইছিল।

বিআইডব্লিউটিসির সরকারী ম্যানেজার শেখর চন্দ্র রায় জানান, দপাড়ে পারাপারের অপেক্ষায় যে ৩শ’ যান রয়েছে, এর বেশিরভাগই ট্রাক। দুদিকে এখন ৬টি ফেরিঘাটই সচল রয়েছে।

তবে স্রোতের সঙ্গে পাল্লা দিয়ে চলাচল উপযোগী ফেরির সংকট রয়েছে। ১৬টি ফেরির মধ্যে চলাচল করছে ১৩টি। তাও স্বাভাবিক সার্ভিস দিতে পারছে না।

টানা ১২ দিন ধরে দেশের প্রধান এই ফেরি সার্ভেসে সমস্যা বিরাজ করছে। উজানের পানি নেমে না যাওয়া পর্যন্ত এই প্রবল সমস্যা থাকবে বলে জানান তিনি।