২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাছ ধরতে ফেলা জালে উঠে এল অস্ত্র

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার বরকল ইউনিয়নে তিনটি অস্ত্র ও আটটি গুলি উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 08:07 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় বরকলের পাঠানদণ্ডী জেলে পাড়া এলাকার একটি খাল থেকে এগুলো উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান

লোহাগাড়া থানার এসআই মো. রফিকুল ইসলাম।

“সন্ধ্যা ৬টার দিকে এক যুবক খালে মাছ ধরতে গেলে জালের সাথে অস্ত্র ও গুলিগুলো উঠে আসে।”

পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ গিয়ে তিনটি দেশীয় এলজি ও আট রাউন্ড কার্তুজ উদ্ধার করে।

এসআই রফিকের ধারণা, গত সোমবার গভীর রাতে বরমা ইউনিয়নের মধ্যম বাইনজুড়ি এলাকায় এক প্রবাসীর বাড়িতে ডাকাতির সময় জনতার হাতে ধৃত ডাকাতরা অস্ত্র ও গুলিগুলো পানিতে ফেলে দিয়েছিল।