২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

দুই সচিবের দপ্তর বদল

দু’জন সচিবের দপ্তর বদল করে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 07:50 PM

Updated : 22 Aug 2022, 06:59 PM

পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

আর বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সুরাইয়া বেগম বদলি হয়েছেন পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগে।

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে বর্তমানে ৭৪ জন সচিব কর্মরত আছেন।

আরডিএ-তে নতুন চেয়ারম্যান

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান হিসাবে চুক্তিতে নিয়োগ পেয়েছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি মো. বজলুর রহমান।

অন্যসব প্রতিষ্ঠানও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে বজলুরকে এক বছরের জন্য আরডি’র চেয়ারম্যান নিয়োগ দিয়ে বৃহস্পতিবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।