২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ৫ শিশুর মৃত্যু

ঠাকুরগাঁও সদরে পুকুরে ডুবে একই পরিবারের দুজনসহ পাঁচ শিশুর মৃত্যু হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2014, 07:49 PM

Updated : 22 Aug 2022, 08:39 PM

এরা হলো- ঠাকুরগাঁও পৌরসভার বাহাদুরপাড়ায় এলাকার নূর ইসলামের ছেলে লতিফুর (৮), মো. ছুটুর মেয়ে নুপুর (৮) ও একই এলাকার এনামুলের দুই ছেলে ফাহিম (৯) ও রিফাত (৭) এবং জগন্নাথপুরে সোলায়মানের ছেলে হৃদয় (১০)।

সদর থানার ওসি একে এম মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে বাহাদুর পাড়া ও জগন্নাথপুরের দুটি ঘটনায় গোসল করতে গিয়ে ওই পাঁচ শিশুর মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়া আগে লাশগুলো স্থানীয়রা উদ্ধার করে বলে জানান তিনি।