বনানীতে ঝুট ব্যবসায়ীর সাড়ে ৭ লাখ টাকা ছিনতাই
রাজধানীর বনানীতে এক ঝুট ব্যবসায়ীর কাছ থেকে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে সাড়ে সাত লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
বুধবার বেলা ৩টার দিকে বনানী লেক সংলগ্ন এলাকায় ঝুট ব্যবসায়ী মো. মামুন (৩৫) ছিনতাইয়ের শিকার হন বলে জানিয়েছেন গুলশান থানার ওসি রফিকুল ইসলাম।
ব্যবসায়ী মামুনের বরাত দিয়ে ওসি রফিকুল বলেন, “মামুনের কাছে দেড় লাখ টাকা ছিল। তিনি বনানীর ডাচ-বাংলা ব্যাংক থেকে আরো ৬ লাখ টাকা তুলেছিলেন।
ওসি জানান, মামুন মাইক্রোবাসে উঠতে না চাইলে যুবকদের সঙ্গে তার ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তারা ব্যবসায়ী মামুনকে চড়-থাপ্পর মেরে টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।”
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মামুনকে বনানী থানায় নিয়ে যায়, বলেন ওসি রফিকুল।
তার কাছ থেকে প্রকৃত ঘটনা জানার চেষ্টা হচ্ছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
