২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে পোশাক শ্রমিকের মৃত্যু

গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনে কাটা পড়ে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2014, 05:18 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

বুধবার সকালে উপজেলার মাটিকাটা রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সফিকুল ইসলাম (৩০) খুলনার ডুমুরিয়ার তেতুরী গ্রামের নোয়াব আলী শেখের ছেলে। কালিয়াকৈরের পূর্বচান্দরা এলাকায় রিয়াজ উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে এপেক্স পোশাক কারখানায় কাজ করতেন তিনি।

রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. দাদন মিয়া জানান, রাতের পালায় কাজ শেষে বাসায় ফিরছিলেন সফিক। মাটিকাটা রেলক্রসিং পার হওয়ার সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেসের নিচে কাটা পড়ে সফিক। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।