র্যাডিসনে দুই শিল্পীর চিত্র প্রদর্শনী
রাজধানীর হোটেল র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেনে চলছে চিত্রশিল্পী অলকেশ ঘোষ এবং আবদুল মান্নানের তিন মাসব্যাপী চিত্র প্রদর্শনী।
‘ট্রু কালার- ডিসকভারিং বাংলাদেশ’ শিরোনামে ওই প্রদর্শনীটি গত মঙ্গলবার শুরু হয়েছে।
বুধবার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
চিত্র প্রদর্শনীটির উদ্বোধন করেন সেনা হোটেল ডেভলপমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাহাঙ্গীর আলম।
এর আগে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে প্রদর্শনী করেছেন অলকেশ ঘোষ। জাতীয় জাদুঘর ও প্রধানমন্ত্রীর দপ্তরেও তার চিত্রকর্ম রয়েছে।
শিল্পী আবদুল মান্নানের চিত্রকর্ম নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, অভিনেতা দিলীপ কুমার এবং শাবানা আজমীসহ অনেকেই সংগ্রহ করেছেন।
ঢাকা আর্ট সেন্টারের সহযোগিতায় এ ধরনের প্রদর্শনীর মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশের শিল্পীদের চিত্রকর্মের বাজার তৈরি এই প্রদর্শনীর লক্ষ্য বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
