২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চুয়াডাঙ্গায় সাপের কামড়ে বৃদ্ধের মৃত্যু

চুয়াডাঙ্গা সদরে সাপের কামড়ের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 07:21 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

মঙ্গলবার বিকাল মৃত জিনারুল ইসলাম (৫০) আলমডাঙ্গা উপজেলার কয়রাডাঙ্গা গ্রামের সমশের আলীর ছেলে।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. রাজিবুল ইসলাম স্বজনদের বরাত দিয়ে জানান, বিকাল ৪টার দিকে জিনারুল ইসলাম গ্রামের পার্শ্ববর্তী কয়রাডাঙ্গা মাঠে গরুর জন্য ঘাস কাটতে যান। এ সময় ঝোপের ভিতর থাকা একটি বিষধর সাপ তাকে দংশন করে।

মাঠের অন্য কৃষকরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। বিকাল ৫টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।