২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইনকিলাবের বার্তা সম্পাদক কারাগারে

পুলিশের মামলায় দৈনিক ইনকিলাবের বার্তা সম্পাদক রবিউল্লাহ রবিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 06:38 PM

Updated : 19 Sep 2026, 02:20 PM

মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনি  খান এই আদেশ দেন ।

সকালে রবিকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের হেফাজতের অনুমতি চায় পুলিশ। আসামির আইনজীবী সৈয়দ আহমেদ গাজী জামিনের আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শুনানিতে সৈয়দ আহমেদ গাজী বলেন, “প্রকাশিত খবরের জন্য ইনকিলাব কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে। খবরটি প্রত্যাহারও করেছে। সে কারণে অভিযুক্ত জামিনে মুক্তি পেতে পারেন।”

গত ১৯ অগাস্ট রাতে ওয়ারি থানায় তথ্যপ্রযুক্তি আইনের মামলায় রবিউল্লাহকে গ্রেপ্তার করা হয়। পর দিন আদালতের অনুমতি নিয়ে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা পুলিশ।

পুলিশের এআইজি প্রলয় কুমার জোয়ারদারকে জড়িয়ে “তিনি পুলিশ বাহিনীতে তৈরি করেছেন অঘোষিত হিন্দু লীগ” শিরোনামে  গত  ১৮ অগাস্ট পত্রিকাটিতে একটি প্রতিবেদন প্রকাশের জের ধরে  এ মামলা হয়।