২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে দুই লাশ উদ্ধার

গাজীপুরের টঙ্গী ও কারিয়াকৈরে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবক ও এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 05:53 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

রেলওয়ের টঙ্গী পুলিশ ফাঁড়ির এসআই মো. ওবায়দুর রহমান জানান, মঙ্গলবার সকালে সিটি কর্পোরেশনের হায়দরাবাদ এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের (৩৩) লাশ উদ্ধার করা হয়।

এছাড়া কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকায় রাজশাহী-জয়দেবপুর রেললাইনের পাশ থেকে এক নারীর লাশ সোমবার বিকালে উদ্ধার করা হয় বলে জানিয়েছেন জয়দেব রেলওয়ে পুলিশের এসআই দাদন মিয়া।

টঙ্গী ফাঁড়ির এসআই ওবায়দুর রহমান জানান, সোমবার রাতের কোনো এক সময় ওই যুবক ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান। তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে ট্রেনের ধাক্কায় জখম হওয়ার চিহ্ন রয়েছে।

যুবকের পরনে কালো রংয়ের ফুল প্যান্ট ও খয়েরি রংয়ের ফুল হাতা ছিল।

অপরদিকে স্থানীয়দের বরাত দিয়ে জয়দেব রেলওয়ে পুলিশের এসআই দাদন মিয়া জানান, কালিয়াকৈরের মৌচাক এলাকায় রাজশাহী-জয়দেবপুর রেললাইন পার হচ্ছিলেন ওই নারী। এ সময় জয়দেবপুরগামী সিল্ক সিটি ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।

দুজনেরই লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা।