২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক

চাঁদপুরের পুরানবাজারে পৃথক অভিযান চালিয়ে দুই নারীসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 01:54 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

এসময় তাদের কাছ থেকে ৮০টি ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার রাতে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পুরানবাজার ফাঁড়ি পুলিশের পৃথক দুটি অভিযানে এদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, পুরানবাজার মেরকাটিজ রোডের মিজি বাড়ির নূরু মিজির ছেলে বাচ্চু মিজি (৪৫), তার স্ত্রী রহিমা বেগম (৩৫), বোন সোনিয়া বেগম (২৮), নিতাইগঞ্জ এলাকার ইদ্রিস সরকারের ছেলে আনোয়ার সরকার (২৮) ও মধ্য শ্রীরামদী এলাকার ফজল বেপারীর ছেলে রাসেল বেপারী (৩২)।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর বলেন, আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা হবে।