২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাক চাপায় পুলিশ কনস্টেবলের মৃত্যু

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কর্তব্যরত অবস্থায় ট্রাকের চাপায় এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2014, 10:39 AM

Updated : 22 Aug 2022, 06:58 PM

নিহত হাবিবুর রহমান (৪৮) হাটিকুমরুল হাইওয়ে থানায় কর্মরত ছিলেন। তিনি ময়মনসিংহের ত্রিশাল এলাকার আলতাফ হোসেনের ছেলে।

হাটিকুমরুল হাইওয়ে থানার সার্জেন্ট ইকবাল হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে উপজেলার হরিণচড়া এলাকায় হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে ও দুর্ঘটনা হয়।

তিনি জানান, দ্বায়িত্ব পালন করার সময় একটি ট্রাক হাবিবুর রহমানকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

নিহতের লাশ উদ্ধারের পর সকালে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতন্তের পর হাটিকুমরুল হাইওয়ে থানায় জানাজা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান ওসি।