বেনাপোলে মাদকসহ ৪ ব্যবসায়ী আটক
বেনাপোলে অভিযান চালিয়ে মাদকসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
সোমবার রাতে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, বেনাপোলের পুটখালী গ্রামের নূর হকের ছেলে আমিরুল ইসলাম (৩৫), মোহর আলীর ছেলে হাফিজুর রহমান (৩২), রমজান আলি ধাবকের ছেলে মশিয়ার রহমান (২৮) ও ভবারবেড় গ্রামের কালুর ছেলে গোলাম মোস্তফা (২২)।
বেনাপোল পোর্ট থানার উপ-পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় ৬০ বোতল ফেনসিডিল, ৪০ পুরিয়া গাঁজাসহ ওই চার জনকে আটক করা হয়।
অপর দিকে রাত ৯টায় বিজিবির বেনাপোল কোম্পানির টহলদল বেনাপোল থেকে ছেড়ে আসা ফেম পরিবহনের একটি বাসে তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা দু’টি কাঠের বাক্স থেকে ২৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।
