২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোলে নারী ও শিশুসহ আটক ১৮

অবৈধ পথে ভারত যাওয়ার সময় বেনাপোলে নারী ও শিশুসহ ১৮ জনকে আটক করেছে বিজিবি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 06:31 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত পুটখালি ও দৌলতপুর সীমান্তে আটকদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও দুজন শিশু রয়েছে।

আটকদের বাড়ি বাগেরহাট, নড়াইল, গোপালগঞ্জ, খুলনা ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায়। 

খুলনা ২৩ বিজিবির পুটখালি ক্যাম্প কমান্ডার সুবেদার শফিউদ্দিন হাওলাদার জানান, দালালরা অবৈধ পথে মিথ্যা প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করছে খবর পেয়ে বিজিবি টহলদল অভিযান চালিয়ে তাদের আটক করে।  

এ সময় পাচারকারী চক্রের সদস্যরা বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে জানান এই বিজিবি কর্মকর্তা।

বেনাপোল পোর্ট থানার উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, তাদের থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।