নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা ২১ ও ২২ নভেম্বর
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা আগামী ২১ ও ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।
সোমবার বিকালে বিশ্ববিদ্যালয়ের নিবন্ধক মো. মমিনুল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট
www.nstu.edu.bd এবং ০১৭৬৫৫৯২৬৫৪ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
