ঝিনাইদহে অজগর উদ্ধার
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রায়পুর গ্রামে রোববার একটি অজগর ধরা পড়েছে।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মুনির হোসেন জানান, রায়পুর গ্রামের একটি বাঁশ বাগানে অজগরটি দেখতে পায় গ্রামবাসী।
স্থানীয়রা অজগরটিকে ধরতে ব্যর্থ হয়ে সাপুড়েকে খবর দিলে পরে কাশিপুর গ্রামের সাপুড়ে হাকিম উদ্দিন সাপটিকে আটক করে।
এটি এখন সাপুড়ে হাকিমের তত্ত্বাবধানে রাখা হয়েছে বলে জানান তিনি।
অজগরটির দৈর্ঘ্য সাত ফুট। তবে ওজন জানা যায়নি।
এ ব্যাপারে জেলা প্রশাসক শফিকুল ইসলাম জানান, সাপটি রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
