২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে সংঘর্ষে বৃদ্ধা নিহত

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় জমি নিয়ে সংঘর্ষে এক বৃদ্ধা নিহত হয়েছেন, আহত হন অন্তত ১০ জন।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 05:12 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

সোমবার দুপুরে উপজেলার শিবজয়নগর গ্রামে এ সংঘর্ষে নিহত দুবরাজ বানু (৭৫) শিবজয়নগর গ্রামের বাসিন্দা।

আহতদের মধ্যে রুবেল মিয়া (২০), নাসির মিয়া (৩০), দীনা বেগম (২৫), আনাই মিয়া (৩৫) ও হেলেনা বেগমকে (২৫) হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মাধবপুর থানার ওসি আব্দুল বাসিত জানান, দুবরাজ বানুর সঙ্গে বাড়ির পাশের একটি জমি নিয়ে ভাইয়ের ছেলে হিরা মিয়ার পূর্ব বিরোধ ছিল।

এর জেরে দুপুরে দুপক্ষের লোকজন দেশিয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই দুবরাজ বানু নিহত হন।

খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।