২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে ট্রাকের সঙ্গে সংঘর্ষে প্রাইভেটকার চালক নিহত

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে এক প্রাইভেটকার চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো দুইজন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 03:40 PM

Updated : 22 Aug 2022, 06:58 PM

হাটিকুমরুল হাইওয়ে থানার এসআই আশরাফুল ইসলাম জানান, সোমবার দুপুর দেড়টার দিকে উপজেলার ভূঁইয়াগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল হক (৩০) নীলফামারীর সৈয়দপুর উপজেলার মধুপুর গ্রামের খারিয়া মিয়ার ছেলে।

ওসি বলেন, সৈয়দপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সঙ্গে বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেটকার চালক মোজাম্মল নিহত হন এবং অপর দুইজন আহত হন।