২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়াতে ‘ডাকাত’ খুন

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় এক ‘আন্তঃজেলা ডাকাতের’ গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 03:25 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

সোমবার সকালে বোয়ালিয়া ইউনিয়নের শেহালা গ্রামের মাঠে শহিদুল ইসলামের (৪০) লাশ পাওয়া যায়। শহিদুল শেহালা গ্রামের পচা আলীর ছেলে।

দৌলতপুর থানার এসআই রফিক জানান, শহীদুল আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। কে বা কারা গলা কেটে ও শরীরে কুপিয়ে তাকে হত্যা করে লাশ শেহালা মাঠে ফেলে যায়। লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ওসি এনামুল হক জানান, শহিদুল ইসলামের বিরুদ্ধে দৌলতপুর ও গাংনী থানায় ডাকাতি, সন্ত্রাসী হামলা ও চুরির অপরাধে একাধিক মামলা রয়েছে।