২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা

গাজীপুরের শ্রীপুরে এক ব্যক্তি তার স্ত্রীকে কুপিয়ে হত্যার পর শাশুড়িকে জখম করে পালিয়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2014, 10:52 AM

Updated : 22 Aug 2022, 06:58 PM

শ্রীপুর থানার এসআই মো. ফরিদ জানান, সোমবার ভোরের দিকে শৈলাট (পূর্বপাড়া) এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পারভিন আক্তার (৩০) ওই এলাকার হোসেন আলীর মেয়ে। তার মা আনোয়ারা বেগমকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালে নেয়ার সময় আনোয়ারা পুলিশকে জানিয়েছেন, তার মেয়ে জামাই মো. ফজলুল হক (৪০) তাদের কুপিয়ে পালিয়ে গেছে।    

বিয়ের পর থেকেই একই এলাকার সহিজ উদ্দিন ওরফে গেদু মণ্ডলের ছেলে ফজলুল তার স্ত্রী পারভিনকে নিয়ে শ্বশুর বাড়ির পাশেই থাকতেন।  

স্বজনরা পুলিশকে জানিয়েছে, ফজলুল ও পারভিনের মধ্যে দাম্পত্য কলহ চলছিল। এ কারণে গত কয়েকদিন ধরে পারভিন তার বাবার বাসায়ই থাকতেন।

ভোর সোয়া ৪টার দিকে পারভিনের বাবা হোসেন নামাজের জন্য মসজিদে গেলে ফজলুল ঘরে ঢুকে পারভিনকে ধারালো অস্ত্রদিয়ে কুপিয়ে হত্যা করে। তা দেখে মা আনোয়ারা আটকাতে গেলে ফজলুল তাকেও কুপিয়ে পালিয়ে যায়। 

পরে খবর পেয়ে সকাল সাড়ে ৯টার দিকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতলের পাঠায় পুলিশ।