২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলীতে ইঞ্জিন নৌকায় দুই লাখ ইয়াবা

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে একটি ইঞ্জিনচালিত নৌকা থেকে দুই লাখ ইয়াবা ট্যবলেট আটক করেছে উপকূল রক্ষী বাহিনী কোস্ট গার্ড।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2014, 11:24 AM

Updated : 19 Sep 2026, 02:23 PM

কোস্ট গার্ড কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার দুরুল হুদা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কর্ণফুলীর মোহনার কাছাকাছি কাফকো এলাকা থেকে শনিবার গভীর রাতে নৌকাটি আটক করা হয়।

“গোপন সংবাদের ভিত্তিতে বোটটি ধরতে অভিযান চালানো হয়। কিন্তু কোস্ট গার্ড সদস্যদের আসতে দেখে নৌকার মাঝিরা নদীতে লাফিয়ে পড়ে পালিয়ে যায়।”

নৌকায় খালি একটি তেলের কন্টেইনারের ভেতরে ইয়াবা ট্যাবলেটগুলো রাখা ছিল।

দুরুল হুদা জানান, কন্টেইনারের মোট ২০টি প্যাকেট পাওয়া যায়, যার প্রতিটিতে ১০ হাজার করে ইয়াবা ছিল।

এর আগে ২০১২ সালের ১৮ মে চট্টগ্রামের আসাদগঞ্জ থেকে র‌্যাব সদস্যরা ২ লাখ ৭০ হাজার ইয়াবা আটক করে।

বরইয়ের বস্তায় পৌনে ৩ লাখ ইয়াবা