ধর্মঘটে জাবির ডাইনিং কর্মচারীরা
চাকরি স্থায়ীকরণের দাবিতে ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচি দিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ‘অস্থায়ী ডাইনিং হল কর্মচারী সমিতি’।
পরের দিন সোমবার থেকে বুধবার পর্যন্ত পালিত হবে ধর্মঘট। এর মধ্যে দাবি আদায় না হলে ২৮ অগাস্ট থেকে প্রশাসনিক ভবন ঘেরাও, অনশন ও লাগাতার ধর্মঘট পালন করবে তারা।
সম্মেলনে সংগঠনের এই নেতা বলেন, “আমরা ২১ বছর ধরে অস্থায়ীভাবে কাজ করছি। কিন্তু আমাদের চাকরি এখনো স্থায়ী করা হয়নি।”
বিশ্ববিদ্যালয়ে অস্থায়ীভাবে প্রায় একশ’ ডাইনিং হল কর্মচারী বিভিন্ন হলে দায়িত্ব পালন করছে। বিভিন্ন সময় জ্যেষ্ঠতার ভিত্তিতে স্থায়ী পদে তাদের নিয়োগ দেয়ার কথা থাকলেও তা করা হয় না বলে অভিযোগ করেন তিনি।
ডাইনিং হল কর্মচারী সমিতি সভাপতি সাহাদাত হোসেন বাবু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দীর্র্ঘদিন ধরে আমরা আন্দোলন করেও প্রশাসন থেকে ইতিবাচক সাড়া পাইনি। বাধ্য হয়ে ফের আন্দোলন শুরু করেছি।”
ডাইনিং হল কর্মচারীদের দাবি প্রসঙ্গে ‘অর্থনৈতিক’ সীমাবদ্ধতার কথা উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয় কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল খায়ের।
তিনি জানান, কর্মচারীদের জ্যেষ্ঠতা ও যোগ্যতার ভিত্তিতে পর্যায়ক্রমে চাকরিতে স্থায়ী করা হচ্ছে।
