২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় দাউদ বাহিনীর প্রধান নিহত

সাতক্ষীরা সদরে দাউদ বাহিনীর প্রধান আবু দাউদকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2014, 05:39 PM

Updated : 22 Aug 2022, 06:56 PM

শুক্রবার মধ্যরাতে উপজেলার মাছখোলা এলাকায় আবু দাউদের উপর হামলা চালানো হয়। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় পুলিশ।

নিহত আবু দাউদ সাতক্ষীরা সদর উপজেলার পার মাছখোলা গ্রামের সোলায়মান গাজীর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে সদর থানার ওসি গোলাম রহমান জানান, আবু দাউদ রাতে পার মাছখোলা গ্রামের একটি মৎস্য ঘেরে রাত্রি যাপন করতেন। সেখানে যাওয়ার পথে রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে রাখে। পরে স্থানীয়রা তাকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যায়।

আবু দাউদের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও চাঁদাবজিসহ ডজনখানেক মামলা রয়েছে বলে জানান ওসি।