২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে হোটেল কক্ষে শিশুর লাশ

সিলেট নগরীর দক্ষিণ সুরমায় একটি হোটেল কক্ষ থেকে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2014, 04:03 PM

Updated : 22 Aug 2022, 06:57 PM

শনিবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল সড়কের পাশের বিসমিল্লাহ বোর্ডিং থেকে ইমন আহমদের (৮) লাশ উদ্ধার করা হয়।

ইমন ঢাকার যাত্রাবাড়ী থানার জগন্নাথপুর গ্রামের মকবুল হোসেনে ছেলে।

বিসমিল্লাহ বোর্ডিংয়ের ম্যানেজার আবদুল মুমিন জানান, ঢাকার যাত্রাবাড়ী থানার জগন্নাথপুর গ্রামের মকবুল হোসেনে ছেলে পরিচয় দিয়ে সকাল ৬টার দিকে শামীম হোসেন (২০) ও ইমন আহমদ বোর্ডিংয়ে আসে। দুপুর ১২টা পর্যন্ত সময়ের জন্য তারা বোর্ডিংয়ের ৩০২ নম্বর কক্ষ ভাড়া নেয়।  সকাল ১০টার দিকে বোর্ডিং থেকে শামীমকে বেরিয়ে যেতে দেখা যায়।

তিনি বলেন, “এরপর দুপুর ১২টা পেরিয়ে গেলেও শামীম ফিরে না আসায় হোটেল বয় ওই কক্ষে গিয়ে তালাবদ্ধ দেখতে পায়। হোটেল বয়ের সন্দেহ হলে কক্ষের ভেন্টিলেটর দিয়ে উঁকি মেরে ভেতরে ইমনকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সে।”

পরে পুলিশকে খবর দেয়া হলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

দক্ষিণ সুরমা থানার কদমতলী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) শফিকুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে ইমনের ভাই শামীম তাকে হত্যা করে পালিয়ে গেছে। শিশুটিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে।