২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত ব্যক্তির কোমরে গুলিভর্তি পিস্তল

সাভারের আশুলিয়া থেকে মৃত উদ্ধার অজ্ঞাত পরিচয় এক যুবকের (৩০) কোমরে গুলিভর্তি পিস্তল পাওয়া গেছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2014, 09:42 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

বুধবার আশুলিয়ার বড়ওয়ালিয়া এলাকার বিল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

আশুলিয়া থানার এসআই জাকারিয়া হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্থানীয়দের দেয়া সংবাদ পেয়ে লাশটি উদ্ধার করে পরিচয় সনাক্তের জন্য দেহ তল্লাশি করার সময় তার কোমরে একটি পিস্তল পাওয়া যায়।

আমেরিকার তৈরি পিস্তলটিতে তিন রাউন্ড গুলি ভর্তি ছিল।

ওই যুবকের পরনে কালো জিন্স প্যান্ট ও টি শার্ট ছিল, তবে তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই বলে জানান তিনি।

ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

ঢাকা জেলার সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার পিস্তলটির  মালিক ওই যুবক না অন্য কেউ  তা খতিয়ে দেখা হবে। তবে এ ধরনের পিস্তল সন্ত্রাসীরা ব্যবহার করে থাকে।