২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না’গঞ্জে ৭ খুন: দুই র‌্যাবের জবানবন্দি

নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় র‌্যাবের দুই কর্মকর্তা আদালতে জবানবন্দি দিয়েছেন।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 08:42 PM

Updated : 22 Aug 2022, 06:54 PM

সোমবার বিকালে নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম চাঁদনী রূপমের আদালতে মেজর মো. সুরুজ মিয়া ও হাকিম কেএম মহিউদ্দিনের আদালতে এসআই পলাশ গোলদার জবানবন্দি দেন।

পৃথক দুটি হত্যা মামলায় দুই আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় এ জবানবন্দি নেয়া হয় বলে জানান জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, সিনিয়র আইনজীবী চন্দন সরকারসহ সাত জনকে অপহরণ করা হয়। তিন দিন পর শীতলক্ষ্যা নদী থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নজরুলের স্ত্রী সেলিনা ইসলাম বিউটি ফতুল্লা মডেল থানায় কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন।

অন্যদিকে চন্দন সরকারের জামাতা বিজয় কুমার পাল হত্যার ঘটনায় ফতুল্লা মডেল থানায় আরেকটি মামলা দায়ের করেন।

এর আগে র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা লে. কর্নেল তারেক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এম এম রানা আদালতে জবানবন্দী দেন।