২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 02:08 PM

Updated : 19 Sep 2026, 02:22 PM

বিজয়নগর থানার ওসি রসুল নিজামী জানান, সোমবার বেলা ১১টার দিকে উপজেলা ভাইস চেয়ারম্যান বাবুল আক্তার ও ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেনের সমর্থকদের মধ্যে খাদুরাইল ও আইরল গ্রামের সীমান্ত এলাকায় এ সংঘর্ষ হয়।

গুরুতর আহত বুলবুল মিয়া (৪০), ফরহাদ হোসেন বাবুল (২৩), দুলাল মিয়া (৪০), খুরশিদ আলম (২৮), মালূ মিয়া (৪৬), আলী মিয়া (৩৫), কবির মিয়া (২৫) ও  হেলালকে (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, বাবুল আক্তার ও আক্তার হোসেনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। এ নিয়ে খাদুরাইল ও আইরল গ্রামের তাদের সমর্থকরা সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি রসুল নিজামী।