২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে ট্রাকচাপায় স্কুল ছাত্রী নিহত

ময়মনসিংহের ফুলপুরে ট্রাক চাপায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছেন ওই ছাত্রীর বাবা।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2014, 12:32 PM

Updated : 22 Aug 2022, 06:55 PM

ফুলপুর থানার ওসি আবদুল মোতালেব মিয়া জানান, সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার শেরপুর রোড মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাসুমা আরেফিন জেমি উপজেলার পয়ারী গুপ্তেরগাঁও গ্রামে মোজাম্মেল হক মনজুর মেয়ে। স্থানীয় একটি স্কুলে পঞ্চম শ্রেণি ছাত্রী ছিল জেমি।

আহত মোজাম্মেল হক মনজুকে ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, সকালে বাবার সঙ্গে সাইকেলে করে স্কুলে যাচ্ছিল জেমি। এ সময় হালুয়াঘাট থেকে ফুলপুরগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলে চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।