চট্টগ্রামে ৩ নারী গাঁজা বিক্রেতার কারাদণ্ড
চট্টগ্রাম নগরীর তিন নারী গাঁজা বিক্রেতাকে চার মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
রোববার বিকালে বাকলিয়া থানার ইছাইক্যার পুল এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পারভিন (৩২), সালমা (৩৯) ও নাসিমা আক্তার (২০)।
বাকলিয়া থানার ওসি মো. মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইছাইক্যার পুল এলাকার একটি ভাড়া বাসায় থেকে দীর্ঘদিন ধরে তারা গাঁজার কারবার করছিলেন। তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করা হয়।
“তাদের গ্রেপ্তারে পর ভ্রাম্যমান আদালতের সামনে হাজির করলে আদালত প্রত্যেককে চার মাস করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন।”
