রাতারগুলে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
সিলেটের গোয়াইনঘাট উপজেলার রাতারগুল জলার বনে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে এ দুর্ঘটনায় মৃত নাজিম উদ্দিন (১২) জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। সে সিলেটের জৈন্তাপুর উপজেলার উমনপুর গ্রামের উসমান আলী ছেলে।
গোয়াইনঘাট থানার ওসি আব্দুল হাই বলেন, দুপুর ১২টার দিকে নাজিমসহ ২৫ কিশোর বাই সাইকেলে করে রাতারগুলে যায়। এদের মধ্যে কয়েকজন রাতারগুলের পানিতে নামে।
কিন্তু সাঁতার না জানায় নাজিম পানিতে ডুবে যায়।
স্থানীয়রা ও সহপাঠীরা নাজিমকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে বেলা দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
