২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভাসানটেক বস্তিতে সংঘর্ষে তিন জন আহত

রাজধানীর ভাসানটেক বস্তিতে ‘মাদক ব্যবসার নিয়ন্ত্রণ’ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে তিন জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2014, 12:17 AM

Updated : 19 Sep 2026, 02:21 PM

এরা হলেন- শাহ আলম (২৫), বাবু (২৫) ও শাহনাজ বেগম (৩০)।  এদের মধ্যে বাবু গুলিবিদ্ধ এবং আলম ও শাহনাজ ধারালো অস্ত্রের আঘাতে আহত হয়েছেন।  তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভাসানটেক থানার ওসি হোসনে আরা বেগম বলেন, বস্তিতে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শনিবার রাতে দুই পক্ষের সংঘর্ষে ওই তিনজন আহত হন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

রাত ১০টার দিকে আহতদের হাসপাতালে আনা হয় বলে ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানিয়েছেন।